ভুলবশত বা তাড়াহুড়ো করে নিজের গুগল অ্যাকাউন্ট মুছে ফেলা নতুন কোনো ঘটনা নয়। তবে অ্যাকাউন্টটি মুছে ফেলার পর মনে হতে পারে সেখানে জমা থাকা জরুরি ইমেইল, তথ্য বা ছবিগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। আপনি যদি সম্প্রতি এই ভুলটি করে থাকেন, তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। গুগল তাদের ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট রিকভার করার সুনির্দিষ্ট সুযোগ রেখে দেয়। তবে এই প্রক্রিয়ার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডিলিট হওয়া জিমেেইল অ্যাকাউন্ট সময়মতো রিকভার না করলে তা চিরতরে গুগলের সার্ভার থেকে মুছে যেতে পারে।
গুগল স্পষ্ট করে নির্দিষ্ট কোনো সময়ের কথা না জানালেও, সাধারণত অ্যাকাউন্ট মোছার পর প্রায় দুই থেকে তিন সপ্তাহের মতো একটি সময়সীমা পাওয়া যায়। এই নির্দিষ্ট সময়ের পর ডিলিট হওয়া জিমেেইল অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলা হয়, যা পরবর্তীতে আর কোনোভাবেই ফেরত আনা সম্ভব হয় না। তাই রিকভারি প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করা উচিত।
সময় পার হয়ে গেলে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে মুছে যায় এবং গুগলের সার্ভার থেকে ডেটা উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে।
অ্যাবাউন্ট পুনরুদ্ধারের জন্য গুগল একটি নির্দিষ্ট ওয়েভ পেজ সরবরাহ করে। প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে নিচের নিয়মগুলো অনুসরন করুন:
প্রথমেই আপনাকে গুগলের অফিসিয়াল অ্যাকাউন্ট রিকভারি পেজে যেতে হবে। সেখানে আপনার মুছে ফেলা ইমেইল ঠিকানাটি প্রদান করুন এবং 'Next' বোতামে ক্লিক করুন।
সিস্টেম আপনাকে মুছে যাওয়া অ্যাকাউন্ট শনাক্ত করার পর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। সাধারণত আপনার মনে থাকা শেষ পাসওয়ার্ড প্রদান করতে বলা হয়। সঠিক পাসওয়ার্ড দিলে পরিচয় নিশ্চিত করা সহজ হয়।
যদি আগে থেকে রিকভারি ফোন নম্বর বা বিকল্প ইমেইল যুক্ত করা থাকে, তবে সেখানে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। সেই কোডটি নির্দিষ্ট ঘরে বসিয়ে অ্যাকাউন্ট রি-অ্যাক্টিভ করতে হবে।
পরিশেষে, কোনো কারণে অ্যাকাউন্ট রিকভার করতে সফল হলে দ্রুত নতুন একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে নিন এবং রিকভারি অপশনগুলো আপডেট করুন। সঠিক সময়ে পদক্ষেপ নিলে ডিলিট হওয়া জিমেেইল অ্যাকাউন্ট সহজেই ফেরত পাওয়া সম্ভব।
আপনি কি কখনো নিজের গুগল অ্যাকাউন্ট হারিয়ে আবার ফেরত পেয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন!









